আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।
আনন্দে বিষাদে মন উদাসী।
পুষ্পবিকাশের সুরে
দেহ মন উঠে পূরে,
কী মাধুরী সুগন্ধ
বাতাসে যায় ভাসি।
সহসা মনে জাগে আশা,
মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
আজ মম রূপে বেশে
লিপি লিখি কার উদ্দেশে,
এল মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
---
মীনকেতু,
কোন্ মহা রাক্ষসীরে দিয়েছ বাঁধিয়া
অঙ্গসহচরী করি।
এ মায়ালাবণ্য মোর কী অভিসম্পাত!
ক্ষণিক যৌবনবন্যা
রক্তস্রোতে তরঙ্গিয়া
উন্মাদ করেছে মোরে।
āmār aṅge aṅge ke bājāẏ bām̐śhi|
ānande biṣhāde man udāsī|
puṣhpabikāśher sure
deh man uṭhe pūre,
kī mādhurī sugandh
bātāse yāẏ bhāsi|
sahsā mane jāge āśhā,
mor āhuti peẏechhe agnir bhāṣhā|
āj mam rūpe beśhe
lipi likhi kār uddeśhe,
el marmer bandinī bāṇī bandhan nāśhi||
---
mīnketu,
kon mahā rākṣhasīre diẏechh bām̐dhiẏā
aṅgasahachrī kari|
e māẏālābaṇy mor kī abhisampāt!
kṣhaṇik yaubanabanyā
raktasrote taraṅgiẏā
unmād karechhe more|