আমার আর হবে না দেরি--
আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী।
তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
তোমায় যেন হেরি--
আমার আর হবে না দেরি॥
আমার স্বপন হল সারা,
এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
আমার ললাট ঘেরি--
আমার আর হবে না দেরি॥
āmār ār habe nā deri--
āmi śhunechhi oi bāje tomār bherī|
tumi ki nāth, dām̐r̤iẏe āchh āmār yābār pathe|
mane haẏ ye kṣhaṇe kṣhaṇe mor bātāẏan hate
tomāẏ yen heri--
āmār ār habe nā deri||
āmār sbapan hal sārā,
ekhan prāṇe bām̐śhi bājāẏ sandhyātārā|
debār mato yā chhil mor nāi kichhu ār hāte,
tomār āśhīrbāder mālā neb kebal māthe
āmār lalāṭ gheri--
āmār ār habe nā deri||