আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে,
নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে--
সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
কাটাও বিজনে বিরহরাতি,
এসো এসো উধাও পথের যাত্রী--
তরী আমার টলোমলো ভরা জোয়ারে॥
আমার আপন গান
Work
Language
āmār āpan gān āmār agochre āmār man haraṇ kare,
niẏe se yāẏ bhāsāẏe sakal sīmāra̮i pāre||
oi-ye dūre kūle kūle phālgun uchchhbasit phule phule--
sethā hate āse durant hāoẏā, lāge āmār pāle||
kothāẏ tumi mam ajānā sāthi,
kāṭāo bijne birahrāti,
eso eso udhāo pather yātrī--
tarī āmār ṭalomlo bharā joẏāre||