আমার আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে ॥
আলোরে যে লোপ ক'রে খায় সেই কুয়াশা সর্বনেশে ॥
অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে,
অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে ॥
তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা--
ওরা ডাকে আমায় পূজার ছলে, এসে দেখি দেউল-তলে--
আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে ॥
আমার আঁধার ভালো
Work
Language
āmār ām̐dhār bhālo, ālor kāchhe bikiẏe debe āpnāke se ||
ālore ye lop ka're khāẏ sei kuẏāśhā sarbaneśhe ||
abujh śhiśhu māẏer ghare sahaj mane bihār kare,
abhimānī jñānī tomār bāhir dbāre ṭheke ese ||
tomār path āpanāẏ āpni dekhāẏ, tāi beẏe, mā, chalab sojā|
yārā path dekhābār bhir̤ kare go tārā kebal bār̤āẏ khom̐jā--
orā ḍāke āmāẏ pūjār chhale, ese dekhi deul-tale--
āpan maner bikārṭāre sājiẏe rākhe chhadmabeśhe ||