Aamaader shaantiniketan

আমাদের শান্তিনিকেতন
Work
Language

আমাদের    শান্তিনিকেতন   আমাদের   সব হতে আপন।
তার         আকাশ-ভরা কোলে   মোদের   দোলে হৃদয় দোলে,
মোরা        বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥
মোদের      তরুমূলের মেলা,   মোদের খোলা মাঠের খেলা,
মোদের      নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের      শালের ছায়াবীথি   বাজায়   বনের কলগীতি,
সদাই        পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন॥
আমরা       যেথায় মরি ঘুরে   সে যে   যায় না কভু দূরে,
মোদের      মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের      প্রাণের সঙ্গে প্রাণে   সে যে   মিলিয়েছে এক তানে,
মোদের      ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন॥

āmāder    śhāntiniketan   āmāder   sab hate āpan|
tār         ākāśh-bharā kole   moder   dole hṛdaẏ dole,
morā        bāre bāre dekhi tāre nitya̮i nūtan||
moder      tarumūler melā,   moder kholā māṭher khelā,
moder      nīl gagner sohāg-mākhā sakāl-sandhyābelā|
moder      śhāler chhāẏābīthi   bājāẏ   baner kalgīti,
sadāi        pātār nāche mete āchhe ām‌lakī-kānan||
āmrā       yethāẏ mari ghure   se ye   yāẏ nā kabhu dūre,
moder      maner mājhe premer setār bām̐dhā ye tār sure|
moder      prāṇer saṅge prāṇe   se ye   miliẏechhe ek tāne,
moder      bhāiẏer saṅge bhāike se ye karechhe ek-man||