আমাদের পাকবে না চুল গো -- মোদের পাকবে না চুল।
আমাদের ঝরবে না ফুল গো -- মোদের ঝরবে না ফুল।
আমরা ঠেকব না তো কোনো শেষে, ফুরোয় না পথ কোনো দেশে রে,
আমাদের ঘুচবে না ভুল গো -- মোদের ঘুচবে না ভুল।
আমরা নয়ন মুদে করব না ধ্যান করব না ধ্যান।
নিজের মনের কোণে খুঁজব না জ্ঞান খুঁজব না জ্ঞান।
আমরা ভেসে চলি স্রোতে স্রোতে সাগর-পানে শিখর হতে রে,
আমাদের মিলবে না কূল গো-- মোদের মিলবে না কূল॥
āmāder pākbe nā chul go -- moder pākbe nā chul|
āmāder jharbe nā phul go -- moder jharbe nā phul|
āmrā ṭhekab nā to kono śheṣhe, phuroẏ nā path kono deśhe re,
āmāder ghuchbe nā bhul go -- moder ghuchbe nā bhul|
āmrā naẏan mude karab nā dhyān karab nā dhyān|
nijer maner koṇe khum̐jab nā jñān khum̐jab nā jñān|
āmrā bhese chali srote srote sāgar-pāne śhikhar hate re,
āmāder milbe nā kūl go-- moder milbe nā kūl||