Aaloy aalokamay kare

আলোয় আলোকময় করে
Work
Language

আলোয়  আলোকময় করে হে এলে আলোর আলো।
     আমার নয়ন হতে আঁধার   মিলালো মিলালো ॥
সকল আকাশ সকল ধরা    আনন্দে হাসিতে ভরা,
     যে দিক-পানে নয়ন মেলি ভালো সবই ভালো ॥
     তোমার আলো গাছের পাতায় নাচিয়ে তোলে প্রাণ।
     তোমার আলো পাখির বাসায় জাগিয়ে তোলে গান।
তোমার আলো ভালোবেসে   পড়েছে মোর গায়ে এসে,
     হৃদয়ে মোর নির্মল হাত বুলালো বুলালো ॥

āloẏ  ālokamaẏ kare he ele ālor ālo|
     āmār naẏan hate ām̐dhār   milālo milālo ||
sakal ākāśh sakal dharā    ānande hāsite bharā,
     ye dik-pāne naẏan meli bhālo saba̮i bhālo ||
     tomār ālo gāchher pātāẏ nāchiẏe tole prāṇ|
     tomār ālo pākhir bāsāẏ jāgiẏe tole gān|
tomār ālo bhālobese   par̤echhe mor gāẏe ese,
     hṛdaẏe mor nirmal hāt bulālo bulālo ||