শরত-আলোর কমলবনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে॥
তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি-- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে॥
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।
হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়--
আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে॥
আলোর কমলবনে
Work
Language
śharat-ālor kamalabne
bāhir haẏe bihār kare ye chhil mor mane mane||
tāri sonār kām̐kan bāje āji prabhātakiraṇ-mājhe,
hāoẏāẏ kām̐pe ām̐chalkhāni-- chhar̤āẏ chhāẏā kṣhaṇe kṣhaṇe||
ākul keśher parimle
śhiulibner udās bāẏu par̤e thāke tarutle|
hṛdaẏamājhe hṛdaẏ dulāẏ, bāhire se bhuban bhulāẏ--
āji se tār chokher chāoẏā chhar̤iẏe dil nīl gagne||