আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে–
আলোক-পিয়াসী যারা আছে আঁখি তুলে,
প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা,
সমুখে আসিছে ঘিরে নিরাশার নিশা ।
নিখিল ভুবনে তব যারা আত্মহারা
আঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,
তাহাদের দৃষ্টি আনো রূপের জগতে–
আলোকের পথে ।।
āloker pathe, prabhu, dāo dbār khule–
ālok-piẏāsī yārā āchhe ām̐khi tule,
pradoṣher chhāẏātle hārāẏechhe diśhā,
samukhe āsichhe ghire nirāśhār niśhā |
nikhil bhubne tab yārā ātmahārā
ām̐dhārer ābarṇe kheাm̐je dhrubtārā,
tāhāder dṛṣhṭi āno rūper jagte–
āloker pathe ||