আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও,
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান--
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে আনন্দের এই জাগরণী ছুঁই'য়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও ॥
āloker ei jharṇādhārāẏ dhuiẏe dāo|
āpnāke ei lukiẏe-rākhā dhulār ḍhākā dhuiẏe dāo ||
ye jan āmār mājhe jar̤iẏe āchhe ghumer jāle
āj ei sakāle dhīre dhīre tār kapāle
ei aruṇ ālor sonār-kāṭhi chhum̐iẏe dāo|
biśhbahṛdaẏ-hate-dhāoẏā āloẏ-pāgal prabhāt hāoẏā,
sei hāoẏāte hṛdaẏ āmār nuiẏe dāo ||
āj nikhiler ānandadhārāẏ dhuiẏe dāo,
maner koṇer sab dīntā malintā dhuiẏe dāo|
āmār parān-bīṇāẏ ghumiẏe āchhe amṛtgān--
tār nāiko bāṇī, nāiko chhand, nāiko tān|
tāre ānander ei jāgarṇī chhum̐i'ẏe dāo|
biśhbahṛdaẏ-hate-dhāoẏā prāṇe-pāgal gāner hāoẏā,
sei hāoẏāte hṛdaẏ āmār nuiẏe dāo ||