Aalo aamaar, aalo

আলো আমার, আলো
Work
Language

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥
        নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে--
        বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে--
        জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
        মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা--
        পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি--
        সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

ālo āmār, ālo ogo, ālo bhuban-bharā|
ālo naẏan-dhooẏā āmār, ālo hṛdaẏ-harā||
        nāche ālo nāche, o bhāi,    āmār prāṇer kāchhe--
        bāje ālo bāje, o bhāi    hṛdaẏabīṇār mājhe--
        jāge ākāśh, chhoṭe bātās, hāse sakal dharā||
ālor srote pāl tulechhe hājār prajāpti|
ālor ḍheuẏe uṭhal neche mallikā māltī|
        meghe meghe sonā, o bhāi,    yāẏ nā mānik gonā--
        pātāẏ pātāẏ hāsi, o bhāi,    pulak rāśhi rāśhi--
        surandīr kūl ḍubechhe sudhā-nijhar-jharā||