Aalo

আলো
Work
Year
Language

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনালো

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়……..ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়

যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়….ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়….সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়…..সরল হয়

আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

ki āśhā niẏe jegechhi sakāle
ām̐klām sūry tomār kapāle
athach sārākāśh jale bimbit
dṛṣhṭi bibhram kalpanā prasūt
e rakam anek āśhā niẏe āmi jege uṭhi
kṣhat sere gele ābār bibrat haẏe uṭhi

ālo āro ālo
ām̐dhār ghanālo

āmār ei prāṇ bṛthāi
ur̤e ber̤āẏ tomāra̮i chhāẏāẏ
ki ek utkanṭhā āmār
sām̐jher megh bhese yāẏ……..bhese yāẏ
āmi jenechhi ye hāẏ śhiśhur mat hate haẏ….saral haẏ
āmi bujhechhi ye hāẏ śhiśhur mat hate haẏ….saral haẏ

yā kichhu sab ām̐kā haẏ
tabu se mukh āse nā ye māẏāẏ
āsle erkam kon mukh nei ye
āsle erkam mānuṣh nei ye
saba̮i āchhe māẏāẏ
māẏābādī na̮i āmi ei dharāẏ

āmār ei prāṇ bṛthāi
ur̤e ber̤āẏ tomāra̮i chhāẏāẏ
ki ek utkanṭhā āmār
sām̐jher megh bhese yāẏ….bhese yāẏ
āmi jenechhi ye hāẏ śhiśhur mat hate haẏ….saral haẏ
āmi bujhechhi ye hāẏ śhiśhur mat hate haẏ…..saral haẏ

āsle erkam kon mukh nei ye
āsle erkam mānuṣh nei ye
saba̮i āchhe māẏāẏ
māẏābādī na̮i āmi ei dharāẏ

saba̮i āchhe māẏāẏ
māẏābādī na̮i āmi ei dharāẏ