আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিনী--
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি তার লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥
ākul keśhe āse, chāẏ mlānanaẏane, ke go chirabirhinī--
niśhibhore ām̐khi jar̤it ghumghore,
bijan bhabne kusumasurbhi mṛdu pabne,
sukhaśhaẏane, mam prabhātasbapne||
śhihri chamki jāgi tār lāgi|
chakite milāẏ chhāẏāprāẏ, śhudhu rekhe yāẏ
byākul bāsnā kusumakānne||