Aakaasher man bhaal nei

আকাশের মন ভাল নেই
Language

হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আঁকা বাঁকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না ।।
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

ভুল করেছি আমি পাহাড়ি মেয়ের কথায়
মনকে উড়িয়ে দিয়ে আকাশী আকাশ সীমায়
মেঘে মেঘে শরৎ আসে নীল শাড়ী জড়ায় না
উদাসী উদাস পুরে মহুয়া ছড়ায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

হলুদ রংয়ের বিকেল টা তো ভাল তো লাগে না
আকা বাকা মেঠো পথে রাখাল বাশী বাজায় না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই

halud raṁẏer bikel ṭā to bhāl to lāge nā
ām̐kā bām̐kā meṭho pathe rākhāl bāśhī bājāẏ nā ||
man mājhe megh jamechhe raṁdhnu jāge nā
ākāśher man bhālo nei pākhi der man bhālo nei
golāper man bhālo nei, āmāder man bhālo nei

golāper bhramar gechhe bṛndābne nimantrane
sādā raṁ pāẏarā gulo nei to ār āmār sane
prajāptir pākhnā jur̤e bāulā bātās bahe nā
śhānt nadīr śhānt ḍheuẏe chām̐d kathā bale nā
man mājhe megh jamechhe raṁdhnu jāge nā
ākāśher man bhālo nei pākhi der man bhālo nei
golāper man bhālo nei, āmāder man bhālo nei

bhul karechhi āmi pāhār̤i meẏer kathāẏ
manke ur̤iẏe diẏe ākāśhī ākāśh sīmāẏ
meghe meghe śharat āse nīl śhār̤ī jar̤āẏ nā
udāsī udās pure mahuẏā chhar̤āẏ nā
man mājhe megh jamechhe raṁdhnu jāge nā
ākāśher man bhālo nei pākhi der man bhālo nei
golāper man bhālo nei, āmāder man bhālo nei

halud raṁẏer bikel ṭā to bhāl to lāge nā
ākā bākā meṭho pathe rākhāl bāśhī bājāẏ nā
man mājhe megh jamechhe raṁdhnu jāge nā
ākāśher man bhālo nei pākhi der man bhālo nei
golāper man bhālo nei, āmāder man bhālo nei