আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে!
সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে ॥
গাছেরা ভরে নিল সবুজ পাতায়,
ধরণী ধরে নিল আপন মাথায়।
ছেলেরা সকল গায়ে নিল মেখে,
পাখিরা পাখায় পাখায় নিল এঁকে।
ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে,
মায়েরা দেখে নিল ছেলে মুখে ॥
সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে।
সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে
বহিল মরণরূপী জীবনস্রোতে।
সে যে ওই ভাঙাগড়ার তালে তালে
নেচে যায় দেশে দেশে কালে কালে ॥
ākāśhe dui hāte prem bilāẏ o ke!
se sudhā chhar̤iẏe gel loke loke ||
gāchherā bhare nil sabuj pātāẏ,
dharṇī dhare nil āpan māthāẏ|
chhelerā sakal gāẏe nil mekhe,
pākhirā pākhāẏ pākhāẏ nil em̐ke|
chhelerā kur̤iẏe nil māẏer buke,
māẏerā dekhe nil chhele mukhe ||
se ye oi aśhrudhārāẏ par̤al gale|
se ye oi bidīrṇ bīr-hṛdaẏ hate
bahil maraṇrūpī jībanasrote|
se ye oi bhāṅāgr̤ār tāle tāle
neche yāẏ deśhe deśhe kāle kāle ||