Aakaashe aaj chhariye dilaam priy

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
Language

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো-
কুড়িয়ে তুমি নিও।।
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক তনু,
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ অমিয়।।
আমার আঁখি-পাতায় নাই দেখিলে
আমার আঁখি-জল,
আমার কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল।
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে,
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।।

ākāśhe āj chhar̤iẏe dilām priẏ|
āmār kathār phul go,
āmār gāner mālā go-
kur̤iẏe tumi nio||
āmār surer indradhnu
rache āmār kṣhaṇik tanu,
jar̤iẏe āchhe sei raṅe mor
anurāg amiẏ||
āmār ām̐khi-pātāẏ nāi dekhile
āmār ām̐khi-jal,
āmār kaṇṭher sur aśhrubhāre
kare ṭalmal|
āmār hṛdaẏ-padm ghire
kathār bhramar kem̐de phire,
sei bhramrer kāchhe āmār
maner madhu pio||