Aakaash, tomaay kon

আকাশ, তোমায় কোন্
Work
Language

আকাশ, তোমায় কোন্‌ রূপে মন চিনতে পারে
     তাই ভাবি যে বারে বারে॥
গহন রাতের চন্দ্র তোমার মোহন ফাঁদে
     স্বপন দিয়ে মনকে বাঁধে,
প্রভাতসূর্য শুভ্র জ্যোতির তরবারে
     ছিন্ন করি ফেলে তারে॥
বসন্তবায় পরান ভুলায় চুপে চুপে,
     বৈশাখী ঝড় গর্জি উঠে রূদ্ররূপে।
শ্রাবণমেঘের নিবিড় সজল কাজল ছায়া
     দিগ্‌দিগন্তে ঘনায় মায়া--
আশ্বিনে এই অমল আলোর কিরণধারে
     যায় নিয়ে কোন্‌ মুক্তিপারে॥

ākāśh, tomāẏ kon‌ rūpe man chinte pāre
     tāi bhābi ye bāre bāre||
gahan rāter chandr tomār mohan phām̐de
     sbapan diẏe manke bām̐dhe,
prabhātasūry śhubhr jyotir tarbāre
     chhinn kari phele tāre||
basantabāẏ parān bhulāẏ chupe chupe,
     baiśhākhī jhar̤ garji uṭhe rūdrarūpe|
śhrābaṇamegher nibir̤ sajal kājal chhāẏā
     dig‌digante ghanāẏ māẏā--
āśhbine ei amal ālor kiraṇdhāre
     yāẏ niẏe kon‌ muktipāre||