আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ॥
প্রভাত তারে খুঁজতে যাবে-- ধরার ধূলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা ॥
দুখের পথে গেল চলে-- নিবল আলো, মরল জ্বলে।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা ॥
আকাশ হতে খসল
Work
Language
ākāśh hate khasal tārā ām̐dhār rāte pathhārā ||
prabhāt tāre khum̐jte yābe-- dharār dhūlāẏ khum̐je pābe
tṛṇe tṛṇe śhiśhirdhārā ||
dukher pathe gel chale-- nibal ālo, maral jbale|
rabir ālo neme ese miliẏe nebe bhālobese,
duḥkh takhan habe sārā ||