আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।
সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে॥
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস--
আমার মনের রাগরাগিণী রাঙা হল রঙিন তানে॥
দখিন হাওয়ার কুসুমবনের বুকের কাঁপন থাকে না যে।
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ,
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস--
তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে॥
আকাশ আমায় ভরল
Work
Language
ākāśh āmāẏ bharal āloẏ, ākāśh āmi bharab gāne|
surer ābīr hānab hāoẏāẏ, nācher ābīr hāoẏāẏ hāne||
ore palāśh, ore palāśh,
rāṅā raṅer śhikhāẏ śhikhāẏ dike dike āgun jbalās--
āmār maner rāgarāgiṇī rāṅā hal raṅin tāne||
dakhin hāoẏār kusumabner buker kām̐pan thāke nā ye|
nīl ākāśhe sonār āloẏ kachi pātār nūpur bāje|
ore śhirīṣh, ore śhirīṣh,
mṛdu hāsir antarāle gandhajāle śhūny ghiris--
tomār gandh āmār kaṇṭhe āmār hṛdaẏ ṭene āne||