আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে
ক্ষণিক মরণ মরতে ॥
অচিন কূলে পাড়ি দেব, আলোকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝোরায় প্রাণের কলস ভরতে ॥
অনেক কালের কান্নাহাসির ছায়া
ধরুক সাঁঝের রঙিন মেঘের মায়া।
আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা,
গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ॥
আজকে মোরে বোলো না
Work
Language
ājke more bolo nā kāj karte,
yāb āmi dekhāśhonār nepathye āj sarte
kṣhaṇik maraṇ marte ||
achin kūle pār̤i deb, ālokloke janm neb,
maraṇarse alakhajhorāẏ prāṇer kalas bharte ||
anek kāler kānnāhāsir chhāẏā
dharuk sām̐jher raṅin megher māẏā|
ājke nāhaẏ ekṭi belā chhār̤ab māṭir deher khelā,
gāner deśhe yāb ur̤e surer deh dharte ||