Aajike ei sakaalabelaate

আজিকে এই সকালবেলাতে
Work
Language

আজিকে এই সকালবেলাতে
          বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে ॥
আকাশে ওই অরুণ রাগে   মধুর তান করুণ লাগে,
          বাতাস মাতে আলোছায়ার মায়ার খেলাতে ॥
          নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।
          সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।
লোকান্তরের ও পার হতে   কে উদাসী বায়ুর স্রোতে
          ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে ॥

ājike ei sakālabelāte
          base āchhi āmār prāṇer surṭi melāte ||
ākāśhe oi aruṇ rāge   madhur tān karuṇ lāge,
          bātās māte ālochhāẏār māẏār khelāte ||
          nīlimā ei nilīn hal āmār chetanāẏ|
          sonār ābhā jar̤iẏe gel maner kāmanāẏ|
lokāntarer o pār hate   ke udāsī bāẏur srote
          bhese ber̤āẏ digante oi megher bhelāte ||