আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে॥
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ--
এমন যামিনী কাটিল বিরহশয়নে॥
আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে॥
ওগো ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত--
এবারের মতো বসন্ত গত জীবনে॥
āji ye rajnī yāẏ phirāib tāẏ kemne|
naẏaner jal jharichhe biphal naẏane||
e beśhabhūṣhaṇ laho sakhī, laho, e kusummālā haẏechhe asah--
eman yāminī kāṭil birahaśhaẏane||
āmi bṛthā abhisāre e yamunāpāre esechhi,
bahi bṛthā man-āśhā et bhālobāsā besechhi|
śheṣhe niśhiśheṣhe badan malin, klāntachraṇ, man udāsīn,
phiriẏā chalechhi kon suk̲hīn bhabne||
ogo bholā bhālo tabe, kām̐diẏā kī habe michhe ār|
yadi yete hal hāẏ prāṇ ken chāẏ pichhe ār|
kuñjaduẏāre abodher mato rajanīprabhāte base rab kat--
ebārer mato basant gat jībne||