আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি
চৈত্রনিশীথশশী।।
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে
কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে।
শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী।।
মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী।।
āji unmād madhuniśhi ogo chaitraniśhīthaśhśhī|
tumi e bipul dharṇīr pāne kī dekhichh ekā basi
chaitraniśhīthaśhśhī||
kat nadītīre kat mandire kat bātāẏanatle
kat kānākāni, man-jānājāni sādhāsādhi kat chhale|
śhākhā-praśhākhār dbār-jānālār ār̤āle ār̤āle paśhi
kat sukhdukh kat kautuk dekhitechh ekā basi
chaitraniśhīthaśhśhī||
more dekho chāhi— keh kothā nāhi, śhūnyabhabanchhāde
naiśh paban kām̐de|
tomāri matan ekākī āpni chāhiẏā raẏechhi basi
chaitraniśhīthaśhśhī||