Aaji tomaar kaachhe bhaasiyaa yaay

আজি তোমার কাছে ভাসিয়া যায়
Language

আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার,
আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার?
স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে
দশ বরষ উজান বেয়ে
চলেছে প্রাণ তোমারই কাছে
মানে না বাধা আর।

আজি তোমার কাছে বর্তমান
ভেঙ্গে ও ভেসে যায়
আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়
আজি আমার নয়ন পাশে
এ কী আঁধার ঘেরিয়া আসে
পাষাণভার চাপিয়া ধরে হৃদয়ে বারবার।

āji tomār kāchhe bhāsiẏā yāẏ antar āmār,
āji sahsā jharil chokhe ken anibār?
smṛti-joẏāre du-kul chheẏe
daśh baraṣh ujān beẏe
chalechhe prāṇ tomāra̮i kāchhe
māne nā bādhā ār|

āji tomār kāchhe bartamān
bheṅge o bhese yāẏ
āji āmār kāchhe atīt haẏ nūtan punarāẏ
āji āmār naẏan pāśhe
e kī ām̐dhār gheriẏā āse
pāṣhāṇbhār chāpiẏā dhare hṛdaẏe bārbār|