আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই,
চলো চলো, চলো ভাই।।
না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে–
চলো চলো, চলো যাই।
মহোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল–
চলো চলো, চলো ভাই।।
দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান–
বলো সবে জয়-জয়।।
āji śhubhdine pitār bhabne amṛtasadne chalo yāi,
chalo chalo, chalo bhāi||
nā jāni sethā kat sukh milibe, ānander niketne–
chalo chalo, chalo yāi|
mahotsabe tribhuban mātil, kī ānand uthlil–
chalo chalo, chalo bhāi||
debloke uṭhiẏāchhe jaẏagān, gāho sabe ektān–
balo sabe jaẏ-jaẏ||