আজি শ্রাবণঘনগহন মোহে গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে, সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে--
একেলা কোন্ পথিক তুমি পথিকহীন পথের 'পরে।
হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম যেয়ো না মোরে হেলায় ঠেলে॥
আজি শ্রাবণঘনগহন মোহে
Work
Language
āji śhrābaṇaghanaghan mohe gopan tab charaṇ phele
niśhār mato, nīrab ohe, sabār diṭhi er̤āẏe ele|
prabhāt āji mudechhe ām̐khi, bātās bṛthā yetechhe ḍāki,
nilāj nīl ākāśh ḍhāki nibir̤ megh ke dil mele||
kūjanhīn kānanbhūmi, duẏār deoẏā sakal ghare--
ekelā kon pathik tumi pathikhīn pather 'pare|
he ekā sakhā, he priẏatam, raẏechhe kholā e ghar mam,
samukh diẏe sbapansam yeẏo nā more helāẏ ṭhele||