আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে।।
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে।।
তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান।
ফিরিবে বাহিরে সর্ব চরাচর– তুমি চিত্ত-আগারে।।
আজি রাজ আসনে তোমারে বসাইবো
Work
Language
āji rāj-āsne tomāre basāib hṛdaẏamājhāre||
sakal kāmnā sam̐pib charṇe abhiṣhek-uphāre||
tomāre, biśhbarāj, antare rākhib tomār bhakatera̮i e abhimān|
phiribe bāhire sarb charāchar– tumi chitt-āgāre||