আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে।
তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে ॥
হৃদয়দেবতা রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে,
পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে ॥
সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান,
সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে।
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে,
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে ॥
আজি প্রণমি তোমারে
Work
Language
āji praṇmi tomāre chalib, nāth, saṁsārkāje|
tumi āmār naẏane naẏan rekho antarmājhe ||
hṛdaẏadebtā raẏechh prāṇe man yen tāhā niẏat jāne,
pāper chintā mare yen dahi duḥsah lāje ||
sab kalarbe sārā dinmān śhuni anādi saṅgītgān,
sabār saṅge yen abirat tomār saṅg rāje|
nimeṣhe nimeṣhe naẏane bachne, sakal karme, sakal manne,
sakal hṛdaẏatantre yen maṅgal bāje ||