আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে?
ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে?।
কত নীরব বিহঙ্গকুলায়ে
মোহন অঙ্গুলি বুলায়ে-- জাগে, কে জাগে?
কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে?
এই অপার অম্বরপাথারে
স্তম্ভিত গম্ভীর আঁধারে-- জাগে, কে জাগে?
মম গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে?।
আজি নির্ভয়নিদ্রিত
Work
Language
āji nirbhaẏanidrit bhubne jāge, ke jāge?
ghan saurabhamanthar pabne jāge, ke jāge?|
kat nīrab bihaṅgakulāẏe
mohan aṅguli bulāẏe-- jāge, ke jāge?
kat asphuṭ puṣhper gopne jāge, ke jāge?
ei apār ambarapāthāre
stambhit gambhīr ām̐dhāre-- jāge, ke jāge?
mam gabhīr antarabedne jāge, ke jāge?|