আজি মেঘ কেটে গেছে সকালবেলায়,
এসো এসো এসো তোমার হাসিমুখে--
এসো আমার অলস দিনের খেলায়॥
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।
দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।
যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া--
আজি পূরব-হাওয়ায় তারি পরিতাপ
উড়াব অবহেলায়॥
āji megh keṭe gechhe sakālabelāẏ,
eso eso eso tomār hāsimukhe--
eso āmār alas diner khelāẏ||
sbapn yat jamechhil āśhā-nirāśhāẏ
taruṇ prāṇer biphal bhālobāsāẏ
dib akūl-pāne bhāsāẏe bhām̐ṭār gāṅer bhelāẏ|
duḥkhasukher bām̐dhan tāri granthi dib khule,
āji kṣhaṇek-tare morā rab āpan bhule|
ye gān haẏ ni gāoẏā ye dān haẏ ni pāoẏā--
āji pūrab-hāoẏāẏ tāri paritāp
ur̤āb abahelāẏ||