Aaji mam man chaahe jeeban bandhure

আজি মম মন চাহে জীবন বন্ধুরে
Language

আজি মম মন চাহে জীবনবন্ধুরে
সেই জনমে মরণে নিত্যসঙ্গী
নিশিদিন সুখে শোকে
সেই চির-আনন্দ, বিমল চিরসুধা
যুগে যুগে কত নব নব লোকে নিয়তশরণ।।

পরাশান্তি, পরমপ্রেম, পরামুক্তি, পরমক্ষেম,
সেই অন্তরতম চিরসুন্দর প্রভু, চিত্তসখা,
ধর্ম-অর্থ-কাম-ভরণ রাজা হৃদয়হরণ।।

āji mam man chāhe jībanabandhure
sei janme marṇe nityasaṅgī
niśhidin sukhe śhoke
sei chir-ānand, bimal chirsudhā
yuge yuge kat nab nab loke niẏataśhraṇ||

parāśhānti, paramaprem, parāmukti, paramakṣhem,
sei antartam chirasundar prabhu, chittaskhā,
dharm-arth-kām-bharaṇ rājā hṛdaẏahraṇ||