আজি মম মন চাহে জীবনবন্ধুরে,
সেই জনমে মরণে নিত্যসঙ্গী
নিশিদিন সুখে শোকে--
সেই চির-আনন্দ, বিমল চিরসুধা,
যুগে যুগে কত নব নব লোকে নিয়তশরণ ॥
পরাশান্তি, পরমপ্রেম, পরামুক্তি, পরমক্ষেম,
সেই অন্তরতম চিরসুন্দর প্রভু, চিত্তসখা,
ধর্ম-অর্থ-কাম-ভরণ রাজা হৃদয়হরণ ॥
āji mam man chāhe jībanabandhure,
sei janme marṇe nityasaṅgī
niśhidin sukhe śhoke--
sei chir-ānand, bimal chirsudhā,
yuge yuge kat nab nab loke niẏataśhraṇ ||
parāśhānti, paramaprem, parāmukti, paramakṣhem,
sei antartam chirasundar prabhu, chittaskhā,
dharm-arth-kām-bharaṇ rājā hṛdaẏahraṇ ||