Aaji jharer raate

আজি ঝড়ের রাতে
Work
Language

আজি        ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম,    নাই যে ঘুম নয়নে মম--
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্‌ নদীর পারে,    গহন কোন্‌ বনের ধারে
গভীর কোন্‌ অন্ধকারে হতেছ তুমি পার॥

āji        jhar̤er rāte tomār abhisār
parānaskhā bandhu he āmār||
ākāśh kām̐de hatāśh-sam,    nāi ye ghum naẏane mam--
duẏār khuli he priẏatam, chāi ye bāre bār||
bāhire kichhu dekhite nāhi pāi,
tomār path kothāẏ bhābi tāi|
sudūr kon‌ nadīr pāre,    gahan kon‌ baner dhāre
gabhīr kon‌ andhakāre hatechh tumi pār||