আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি--
'সে আসিবে' আমার মন বলে সারাবেলা,
অকারণ পুলকে আঁখি ভাসে জলে॥
অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি ও
রজনীগন্ধার পরিমলে 'সে আসিবে' আমার মন বলে।
উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা।
বনে বনে আজি একি কানাকানি,
কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে--
'সে আসিবে' আমার মন বলে॥
āji godhūlilagne ei bādalagagne
tār charaṇadhbani āmi hṛdaẏe gaṇi--
'se āsibe' āmār man bale sārābelā,
akāraṇ pulke ām̐khi bhāse jale||
adhīr pabne tār uttarīẏ dūrer parśhan dil ki o
rajanīgandhār parimle 'se āsibe' āmār man bale|
utlā haẏechhe māltīr latā, phurālo nā tāhār maner kathā|
bane bane āji eki kānākāni,
kiser bārtā orā peẏechhe nā jāni,
kām̐pan lāge digaṅganār buker ām̐chle--
'se āsibe' āmār man bale||