আজি দক্ষিণপবনে
দোলা লাগিল বনে বনে॥
দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি অন্তরে ওঠে রনরনি
বিরহবিহ্বল হৃৎস্পন্দনে॥
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে॥
আজি দক্ষিণপবনে দোলা
Work
Language
āji dakṣhiṇapabne
dolā lāgil bane bane||
diklalnār nṛtyachañchal mañjīradhbani antare oṭhe ranarni
birahabihbal hṛtspandane||
mādhabīlatāẏ bhāṣhāhārā byākultā
pallabe pallabe pralpit kalarbe|
prajāptir pākhāẏ dike dike lipi niẏe yāẏ
utsab-āmantraṇe||