Aaji bahichhe basantapban

আজি বহিছে বসন্তপবন
Work
Language

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে।
কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ॥
জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে--
চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ॥
তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে
কত ভকত ডাকিছে, "নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।'
উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে--
ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে ॥

āji bahichhe basantapban sumand tomāri sugandh he|
kat ākul prāṇ āji gāhichhe gān, chāhe tomāri pāne ānande he ||
jbale tomār ālok dyulokabhūloke gagan-utsabaprāṅgaṇe--
chirajyoti pāichhe chandr tārā, ām̐khi pāichhe andh he ||
tab madhuramukhabhātibihsit premabikśhit antare
kat bhakat ḍākichhe, "nāth, yāchi dibasarajnī tab saṅg he|'
uṭhe sajne prāntare lokalokāntare yaśhogāthā kat chhande he--
oi bhabaśhraṇ, prabhu, abhaẏ pad tab sur mānab muni bande he ||