আজ যে শিশু
পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে
একটি সাজানো বাগান চাই।।
আজ যে শিশু
মায়ের হাসিতে হেসেছে
আমরা চিরদিন
সেই হাসি দেখতে চাই
রেল লাইনের পাশে নয়
অন্ধকার সীড়িতেও নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্ণা ধারায়।
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।।
হাসি আর গানে ভরে যাক
সব শিশুর অন্তর
প্রতিটি শিশু ফুলেল হোক
সবার ভালবাসায়
শিশুর আনন্দ মেলায়
স্বর্গ নেমে আসুক।।
āj ye śhiśhu
pṛthibīr āloẏ esechhe
āmrā tār tare
ekṭi sājāno bāgān chāi||
āj ye śhiśhu
māẏer hāsite hesechhe
āmrā chirdin
sei hāsi dekhte chāi
rel lāiner pāśhe naẏ
andhakār sīr̤iteo naẏ
pratiṭi śhiśhu mānuṣh hok
ālor jharṇā dhārāẏ|
śhiśhur ānand melāẏ
sbarg neme āsuk||
hāsi ār gāne bhare yāk
sab śhiśhur antar
pratiṭi śhiśhu phulel hok
sabār bhālabāsāẏ
śhiśhur ānand melāẏ
sbarg neme āsuk||