আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্--
হাসির কানায় কানায় ভরা নয়নের জল॥
বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে--
ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।
ও তুই কী এনেছিস বল্॥
ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে,
ফেরে সে কোন্ স্বপন-লোকে।
মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে--
আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।
ও তুই কী এনেছিস বল্॥
আজ শ্রাবণের পূর্ণিমাতে
Work
Language
āj śhrābṇer pūrṇimāte kī enechhis bal--
hāsir kānāẏ kānāẏ bharā naẏaner jal||
bādal-hāoẏāẏ dīrghaśhbāse yūthībner bedan āse--
phul-phoṭānor khelāẏ ken phul-jharānor chhal|
o tui kī enechhis bal||
ogo, kī ābeśh heri chām̐der chokhe,
phere se kon sbapan-loke|
man base raẏ pather dhāre, jāne nā se pābe kāre--
āsā-yāoẏār ābhās bhāse bātāse chañchal|
o tui kī enechhis bal||