আজ সবার রঙে রঙ মিশাতে হবে।
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে॥
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা,
আজ আলোর রঙ যে বাজল পাখির রবে॥
আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে।
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে।
সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক-না রাঙা
তোমার রঙেরই গৌরবে॥
āj sabār raṅe raṅ miśhāte habe|
ogo āmār priẏ, tomār raṅin uttarīẏ
paro paro paro tabe||
megh raṅe raṅe bonā, āj rabir raṅe sonā,
āj ālor raṅ ye bājal pākhir rabe||
āj raṅ-sāgre tuphān oṭhe mete|
yakhan tāri hāoẏā lāge takhan raṅer mātan jāge
kām̐chā sabuj dhāner kṣhete|
sei rāter-sbapan-bhāṅā āmār hṛdaẏ hok-nā rāṅā
tomār raṅera̮i gaurbe||