আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার-- হায় রে॥
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি--
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে--
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
আজ কিছুতেই যায়
Work
Language
āj kichhutei yāẏ nā maner bhār,
diner ākāśh meghe andhakār-- hāẏ re||
mane chhil āsbe bujhi, āmāẏ se ki pāẏ ni khum̐ji--
nā-balā tār kathākhāni jāgāẏ hāhākār||
sajal hāoẏāẏ bāre bāre
sārā ākāśh ḍāke tāre|
bādal-diner dīrghaśhbāse jānāẏ āmāẏ phirbe nā se--
buk bhare se niẏe gel biphal abhisār||