আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়।
সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের পাখা মেলবি আয়।।
অস্তগিরির ওই শিখরচূড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে যে-নাচন
সাথে নাচুক তোর মরণবাঁচন
হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়।।
āj khelā bhāṅār khelā khelbi āẏ|
sukher bāsā bheṅe phelbi āẏ|
milanamālār āj bām̐dhan to ṭuṭbe,
phāgun-diner āj sbapan to chhuṭbe,
udhāo maner pākhā melbi āẏ||
astagirir oi śhikharchūr̤e
jhar̤er megher āj dhbajā ur̤e|
kālabaiśhākhīr habe ye-nāchan
sāthe nāchuk tor maraṇbām̐chan
hāsi kām̐dan pāẏe ṭhelbi āẏ||