আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥
আজ ভ্রমর ভোলে মধু খেতে-- উড়ে বেড়ায় আলোয় মেতে;
আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥
ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক'রে॥
যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি,
আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥
আজ ধানের ক্ষেতে রৌদ্র
Work
Language
āj dhāner kṣhete raudrachhāẏāẏ lukochuri khelā re bhāi, lukochuri khelā|
nīl ākāśhe ke bhāsāle sādā megher bhelā re bhāi-- lukochuri khelā||
āj bhramar bhole madhu khete-- ur̤e ber̤āẏ āloẏ mete;
āj kiser tare nadīr chare chakhā-chakhīr melā||
ore yāb nā āj ghare re bhāi, yāb nā āj ghare|
ore, ākāśh bheṅe bāhirke āj neb re luṭ ka're||
yen joẏār-jale phenār rāśhi bātāse āj chhuṭchhe hāsi,
āj binā kāje bājiẏe bām̐śhi kāṭbe sakal belā||