আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে--
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে ফুটে--
চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥
আজ বুকের বসন ছিঁড়ে
Work
Language
āj buker basan chhim̐r̤e phele dām̐r̤iẏechhe ei prabhātkhāni|
ākāśhete sonār āloẏ chhar̤iẏe gel tāhār bāṇī|
ore man, khule de man, yā āchhe tor khule de--
antare yā ḍube āchhe ālok-pāne tule de|
ānande sab bādhā ṭuṭe sabār sāthe oṭh re phuṭe--
chokher 'pare ālas-bhare rākhis ne ār ām̐chal ṭāni||