আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে॥
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের 'পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে॥
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে--
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল--
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে।
আজ এমন ক'রে কে মেতেছে বাহিরে ঘরে॥
আজ বারি ঝরে
Work
Language
āj bāri jhare jharjhar bharā bādre,
ākāśh-bhāṅā ākul dhārā kothāo nā dhare||
śhāler bane theke theke jhar̤ dolā deẏ hem̐ke hem̐ke,
jal chhuṭe yāẏ em̐ke bem̐ke māṭher 'pare|
āj megher jaṭā ur̤iẏe diẏe nṛty ke kare||
ore bṛṣhṭite mor chhuṭechhe man, luṭechhe ei jhar̤e--
buk chhāpiẏe taraṅg mor kāhār pāẏe par̤e|
antare āj kī kalrol, dbāre dbāre bhāṅal āgal--
hṛdaẏ-mājhe jāgal pāgal āji bhādre|
āj eman ka're ke metechhe bāhire ghare||