আহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন।
(আহা)আহাদ সেথা বিরাজ করেন হেরে গুণীজন।।
যে চিন্তে পারে রয় না ঘরে হয় সে উদাসী,
সে সকল ত্যজে ভজে শুধু নবীজীর চরণ।।
ঐ রূপ দেখে পাগল হ’ল মনসুর হল্লাজ,
সে ‘আনল্ হক্’ ‘আনল্ হক্’ ব’লে ত্যজিল জীবন।।
তুই খোদ্কে যদি চিন্তে পারিস্ চিন্বি খোদাকে,
তুই দেখ্রে তাই তোরই চোখে সেই নূরী রওশন।।
আহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন
Work
Language
āhmader ai mimer pardā uṭhiẏe dekh man|
(āhā)āhād sethā birāj karen here guṇījan||
ye chinte pāre raẏ nā ghare haẏ se udāsī,
se sakal tyaje bhaje śhudhu nabījīr charaṇ||
ai rūp dekhe pāgal ha’la mansur hallāj,
se ‘ānal hak’ ‘ānal hak’ ba’le tyajil jīban||
tui khodke yadi chinte pāris chinbi khodāke,
tui dekhre tāi tora̮i chokhe sei nūrī raośhan||