আঃ কাজ কী গোলমালে,
না হয় রাজাই সাজালে।
মরবার বেলায় মরবে ওটাই,থাকব ফাঁকতালে।
রাম রাম হরি হরি,ওরা থাকতে আমি মরি!
তেমন তেমন দেখলে বাবা ঢুকব আড়ালে।
ওরে চল্ তবে শিগ্গিরি,
আনি পূজোর সামিগ্গিরি।
কথায় কথায় রাত পোহাল,এমনি কাজের ছিরি।
āḥ kāj kī golmāle,
nā haẏ rājāi sājāle|
marbār belāẏ marbe oṭāi,thākab phām̐ktāle|
rām rām hari hari,orā thākte āmi mari!
teman teman dekhle bābā ḍhukab ār̤āle|
ore chal tabe śhiggiri,
āni pūjor sāmiggiri|
kathāẏ kathāẏ rāt pohāl,emni kājer chhiri|