আগুনে হল আগুনময়।
জয় আগুনের জয়।
মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক না পুড়ে,
মরণ-মাঝে তো জীবনের হ'ক রে পরিচয়॥
আগুন এবার চলল রে সন্ধানে
কলঙ্ক তোর লুকিয়ে কোথায় প্রাণে।
আড়াল তোমার যাক না ঘুচে, লজ্জা তোমার যাক রে মুছে,
চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়॥
আগুনে হল আগুনময়
Work
Language
āgune hal āgunamaẏ|
jaẏ āguner jaẏ|
mithyā yat hṛdaẏ jur̤e eibelā sab yāk nā pur̤e,
maraṇ-mājhe to jībner ha'ka re parichaẏ||
āgun ebār chalal re sandhāne
kalaṅk tor lukiẏe kothāẏ prāṇe|
ār̤āl tomār yāk nā ghuche, lajjā tomār yāk re muchhe,
chiradiner mato tomār chhāi haẏe yāk bhaẏ||