Aaghaat kare nile

আঘাত করে নিলে
Work
Language

আঘাত করে নিলে জিনে,
                   কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে   তবে আমার প্রাণে এলে--
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
                   তুফান দেখে ঝড়ের রাতে
                   ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে--
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥

āghāt kare nile jine,
                   kār̤ile man dine dine ||
sukher bādhā bheṅe phele   tabe āmār prāṇe ele--
bāre bāre marār mukhe anek dukhe nilem chine ||
                   tuphān dekhe jhar̤er rāte
                   chher̤echhi hāl tomār hāte|
bāṭer mājhe, hāṭer mājhe, kothāo āmāẏ chhār̤le nā-ye--
yakhan āmār sab bikālo takhan āmāẏ nile kine ||