Aage chal, aage chal

আগে চল্, আগে চল্
Work
Language

আগে চল্‌, আগে চল্‌ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,
     বেঁচে মরে কিবা ফল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
প্রতি নিমেষেই যেতেছে সময়,
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়--
'সময় সময়' ক'রে পাঁজি পুঁথি ধ'রে
     সময় কোথা পাবি বল্‌ ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
     নিয়ে যাও সাথে করে--
কেহ নাহি আসে, একা চলে যাও
     মহত্ত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন,
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন--
সাধিতে হইবে প্রাণের সাধন,
     মিছে নয়নের জল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥
চিরদিন আছি ভিখারির বেশে
     জগতের পথপাশে--
যারা চলে যায় কৃপাচোখে চায়,
     পদধুলা উড়ে আসে।
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মনিবের সাথে যোগ দিতে হবে--
তা যদি না পারো চেয়ে দেখো তবে
     ওই আছে রসাতল ভাই!
     আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥

āge chal‌, āge chal‌ bhāi!
par̤e thākā pichhe, mare thākā michhe,
     bem̐che mare kibā phal bhāi!
     āge chal‌, āge chal‌ bhāi ||
prati nimeṣhei yetechhe samaẏ,
din kṣhaṇ cheẏe thākā kichhu naẏ--
'samaẏ samaẏ' ka're pām̐ji pum̐thi dha're
     samaẏ kothā pābi bal‌ bhāi!
     āge chal‌, āge chal‌ bhāi ||
pichhāẏe ye āchhe tāre ḍeke nāo
     niẏe yāo sāthe kare--
keh nāhi āse, ekā chale yāo
     mahattber path dhare|
pichhu hate ḍāke māẏār kām̐dan,
chhim̐r̤e chale yāo moher bām̐dhan--
sādhite ha̮ibe prāṇer sādhan,
     michhe naẏaner jal bhāi!
     āge chal‌, āge chal‌ bhāi ||
chirdin āchhi bhikhārir beśhe
     jagter pathpāśhe--
yārā chale yāẏ kṛpāchokhe chāẏ,
     paddhulā ur̤e āse|
dhuliśhayyā chher̤e oṭho oṭho sabe
maniber sāthe yog dite habe--
tā yadi nā pāro cheẏe dekho tabe
     oi āchhe rasātal bhāi!
     āge chal‌, āge chal‌ bhāi ||