আধখানা চাঁদ হাসিছে আকাশে
আধখানা চাঁদ নিচে
প্রিয়া তব মুখে ঝলকিছে
গগণে জ্বলিছে অগনন তারা
দুটি তারা ধরণীতে
প্রিয়া তব চোখে চমকিছে ।
তড়িত লতার ছিঁড়িয়া আধেকখানি
জড়িত তোমার জরিন ফিতায় রাণী
অঝোরে ঝরিছে নীল নভে বারি
দুইটি বিন্দু তারি
প্রিয়া তব আঁখি বরছিসে ।
মধুর কন্ঠে বিহগ বিলাপ গাহে
গান ভুলি তারা তব অঙ্গনে চাহে
তাহারও অধিক সুমধুর সুর তব
চুড়ি কঙ্কনে ঝনকিছে ।
আধখানা চাঁদ হাসিছে আকাশে
Work
Year
Language
ādhkhānā chām̐d hāsichhe ākāśhe
ādhkhānā chām̐d niche
priẏā tab mukhe jhalkichhe
gagṇe jbalichhe agnan tārā
duṭi tārā dharṇīte
priẏā tab chokhe chamkichhe |
tar̤it latār chhim̐r̤iẏā ādhekkhāni
jar̤it tomār jarin phitāẏ rāṇī
ajhore jharichhe nīl nabhe bāri
duiṭi bindu tāri
priẏā tab ām̐khi barchhise |
madhur kanṭhe bihag bilāp gāhe
gān bhuli tārā tab aṅgane chāhe
tāhārao adhik sumdhur sur tab
chur̤i kaṅkane jhankichhe |